আবারও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর জেলা প্রশাসন। বুধবার (৩ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের নির্দেশে মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে সদর উপজেলার আড়িয়াল খাঁ ও কুমার নদে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাচখোলা মহিষেরচরের আড়িয়াল খা নদ হতে শহরের কুমার নদের থানতলি ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন ও আনুমানিক ২০০০ মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়। উক্ত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ হইতে অবৈধ ড্রেজারসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।