বনশ্রী এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর বনশ্রী নন্দীপাড়া, তিতাস রোড, দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেট এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে। অভিযান চলাকালীন ৩০ জন লেবার এবং হুইল এস্কেভেটর দিয়ে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ কাজ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/১) বনশ্রী নন্দীপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়কটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। এছাড়াও কয়েকটি নকশা বহির্ভূত ভবন মালিকে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দেওয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন,রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। আমরা আশা করি যারা নতুন ভবন নির্মাণ করবে অবশ্যই রাজউক থেকে নকশা নিয়ে ভবন নির্মাণ করবেন।

স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার প্রকৌশলী সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক সেলিম বকাউল ও বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক মো. ফিরোজ, মো. নাজিম উদ্দিন, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, মো. ইমরান শেখসহ রাজউকের অন্য কর্মকর্তারা ছিলেন।