মেট্রোরেলে সিট ছেড়ে না দেওয়ায় নারীকে মারধর করলেন বৃদ্ধ!

মেট্রোরেলে নিজে বসার জন্য এক নারীকে সিট ছেড়ে দিতে বললেন এক ৬৫ বছর বয়সী বৃদ্ধ। তবে ওই নারী সিট ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। এতে চটে গিয়ে ওই নারীকে হাতে থাকা লাঠি দিয়ে পেটান ওই বৃদ্ধ। 

ঘটনাটি ঘটেছে চীনের বেইজিংয়ের সাবওয়ে লাইন ১০-এ। 

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ লোকটিকে এক তরুণীকে তার জন্য তার আসন ছেড়ে দিতে বলছেন। জবাবে ওই তরুণী বলছেন আসনটি তিনি তাকে (বৃদ্ধ) দেবেন না, বরং অন্য কাউকে দেবেন। তখন ওই বৃদ্ধ তরুণীর দুই উরুর মাঝে হাতে থাকা লাঠি ছুঁড়ে মারেন এবং হাত দিয়ে তরুণীকে আঘাত করেন। 

ভিডিওতে আরও দেখা যায়, ওই বৃদ্ধ বলেছেন, পুলিশকে কল করুন, আমরা থানায় যাব। সেখানে গিয়ে আপনি বলতে পারেন, আমি আপনাকে হয়রানি করছি।

ভিডিও ফুটেজে সংঘর্ষের সমাধানের জন্য পাতাল রেল নিরাপত্তাকর্মীদের চেষ্টা করতে দেখা যায়।

শেয়ার করার পর থেকে ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নানান প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে।

সূত্র: এনডিটিভি।