আমি প্রতিহিংসার শিকার: কাউন্সিলর যুবরাজ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পদবাণিজ্যের প্রতিবেদনে উত্তর সিটির কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজের নামে নানা মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নিজেই।

শনিবার (৬ জুলাই) কাউন্সিলরের নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদগুলোতে আমাকে জড়িয়ে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সংশ্লিষ্ট রিপোর্টার বা দেশের কোনো সংস্থা এর প্রমাণ দিতে পারবেন না। যে সমস্ত অন্যায় বা অপরাধ আমি করি না, তা আমার নামে চালিয়ে দেওয়ার নোংরা রাজনৈতিক খেলার তীব্র নিন্দা জানাই।’

নিজের বৈধ আয়ের বর্ননা দিতে গিয়ে তিনি বলেন, ‘বৃহত্তর উত্তরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজলক্ষ্মী দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং সরকারের প্রয়োজনীয় কর পরিশোধ করে দীর্ঘ ২৫ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি। স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতা হিসেবে কোনো অবৈধ ব্যবসার সাথে জীবনে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও এসবের দরকার পড়বে না।’

তিনি জানান, এসব মিথ্যা প্রোপাগান্ডায় আমি মোটেও তিনি বিচলিত নন। তবে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারকে আমি আইনগত ভাবে মোকাবিলা কথা জানান তিনি।