ফজল-এ-খোদা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

‘সালাম সালাম হাজার সালাম’ গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ও শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা ফজল-এ-খোদা (মিতা ভাই) এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ জুলাই রাতে শাপলা শালুকের আসরের উদ্যোগে অনলাইনভিত্তিক এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

এদিন আলোচকগন বলেন, দেশের শিশু-কিশোর-তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে ফজল-এ-খোদার ভূমিকা ছিল বিশাল। তার উদ্যোগে সত্তর-আশি দশকে সারা দেশে শাপলা শালুকের আসরের তিন শতাধিক শাখা গড়ে ওঠে। এসকল শাখাগুলোর শিশু কিশোর সদস্যরা আজ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে  ছড়িয়ে আলো ছড়াচ্ছেন। তাদের অনেকেই আজ দেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, সাংবাদিকতা অঙ্গনে প্রতিষ্ঠিত এবং জাতীয় পর্যায়ে পরিচিত মুখ। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাপলা শালুকের আসরের সদস্য সচিব সাবেক অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রেজাউল ইসলাম। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সদস্য রশিদুল হাসান লিটন ও মোহাম্মদ মাসুদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মোনাজাত পরিচালনা করেন মুন্সী আবু হারুন টিটো।