‘ঢাকা শহরকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে কাজ করছি’

ঢাকা শহরকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব গড়ে তুলতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তেমনি ভাবে ঢাকার রাজউক জোন-৬/১ কে পরিকল্পিত ও পরিবেশবান্ধব করতে নিরলস পরিশ্রম কাজ করে এখন রাজউকের ৪/৩ কে পরিকল্পিত নগরায়ন নিয়ে কাজ করছেন প্রকৌশলী জোটন দেবনাথ।

জানা গেছে, রাজউকের নিয়ম মেনে কাজ করায় কিছু অসাধু চক্রের চক্ষুশূলে পরিণত হন জোটন। নিয়মবহির্ভূত ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে সহযোগিতা না করায় নানা সময় সময় তার বিরুদ্ধে অভিযোগ করে আসছে চক্রটি। জোটনের দাবি, কিছু অসাধু চক্র গণমাধ্যমে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে এবং আমার চরিত্র হননের চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে এই প্রকৌশলীর সঙ্গে সরাসরি কথা বলেছে ইত্তেফাক। এই প্রতিবেদককে তিনি জানান, ‘বর্তমানে রাজউক ভবন নির্মাণে রাজউকের বিল্ডিং কোড অনুসারে রাজউকের নকশা পাস করে যথাযথ প্রক্রিয়ায় ভবন তৈরি বাধ্যতামূলক করেছে। আমার সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও একটি মহল ফায়দা হাসিল করতে না পেরে আমাকে নানাভাবে হয়রানির চেষ্টা করছে। শুধু সৎ থাকার কারণে আমি অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছি।’

২০১৫ সালে সহকারী অথরাইজ অফিসার হিসেবে যোগদান করেন। তখন থেকেই নিষ্ঠা ও সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। যার ফলশ্রুতিতে ২০২০ সালে তিনি অথরাইজড অফিসার (চলতি দায়িত্ব) পদোন্নতি লাভ করেন এবং রাজউকের আটটি জোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন ৬/১ এর দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনি ৪/৩ এলাকায় পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য কাজ করছেন