মাঠে কলার খোসা দেখিয়ে সমর্থক আটক

আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে নর্থ লন্ডন ডার্বিতে ৪-২ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার। সেই ম্যাচে মাঠের বাইরে থেকে কলার খোসা দেখিয়ে এবার আটক হলেন হটস্পারের এক সমর্থক। রবিবার এমিরেটস স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

আর্সেনালের পক্ষে যখন পিয়েরে এমেরিক অবামেয়াং গোল করার সময় স্কিনে কলার খোসা দেখান ওই সমর্থক। পরে সেটা নিক্ষেপ করেন গ্যালারিরে সামনে মাঠে। এই ঘটনায় ওই সমর্থককে আটকের পাশাপাশি ওই উগ্র সমর্থককে মাঠে নিষিদ্ধও করা হতে পারে বলে জানিয়েছে ওই ক্লাব সূত্র।

এছাড়াও আরো ছয়জনকে আটক করা হয়েছে নিয়ম ভঙ্গের অভিযোগে। সম্ভবত তারা আর্সেনাল সমর্থক, যারা গ্যালারিতে ধুমপান করেছেন।

ইত্তেফাক/কেআই