বিশ্বরঙে নীল উৎসব

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/আসে বৃষ্টির সুবাস বাতাস বয়ে। বিশ্বকবির মতো এই আষাঢ়ে সবার হৃদয় পুলকে দুলিয়ে ওঠে নব যৌবনে সবুজের সাথে নীলের পরশে। নীল রঙ খুব সহজেই মনে শান্তভাব জাগিয়ে তোলে। এই নীলকে বরণ করতেই বাংলাদেশের ফ্যাশন সচেতনদের ভালোবাসায় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আষাঢ়ের প্রথম থেকেই আয়োজন করে আসছে নীল উৎসব। 

বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে ”বিশ্বরঙ” এবারেও নীল উৎসব আয়োজনে পোশাকে ট্রেন্ডি ও ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় ব্যবহারের পাশাপাশি রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি ম্যাচিউরড টোন এর পরিমিত ব্যবহার। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক  প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। এবারের নীল উৎসব আয়োজনে ”বিশ্বরঙ” প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন সেইসঙ্গে প্রাপ্ত বয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।

স্বতন্ত্রতায় বিশ্বাসী বিশ্বরঙ সুপ্রিয় ক্রেতা সাধারণের উৎসব আনন্দে অনন্যা মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মত এবারও  ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শুভানুধ্যায়ীদের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে নীল উৎসব উপলক্ষ্যে নির্দিষ্ট পোশাকে রয়েছে ৫০% মূল্য ছাড়। নির্দিষ্ট শাড়িতে রয়েছে ২০% মূল্য ছাড় ।