মাঠে পুলিশের গুলিতে আহত ব্রাজিলিয়ান গোলরক্ষক 

ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্রেমিও অ্যানাপলিস ও সেন্ট্রো ওয়েস্তের মধ্যকার ম্যাচে পুলিশের গুলিতে আহত হয়েছেন গ্রেমিওর গোলরক্ষক র‌্যামন সুজা। গুলিবিদ্ধ এই গোলরক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বুধবার (১০ জুলাই) ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে সেন্ট্রো ওয়েস্তের কাছে ২-১ হারে গ্রেমিও অ্যানাপলিস। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো জানিয়েছে, ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ান গ্রেমিও এবং সেন্ট্রোর ফুটবলাররা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা চালায়। 

গ্রেমিও’র এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষের একজন, পরে গোলরক্ষক সুজাও চড়াও হতে গেলে রাবার বুলেটে নিক্ষেপ করে পুলিশ। গুলিবিদ্ধ সুজাকে তাৎক্ষণিকভাবে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন গ্রেমিও টিম চিকিৎসক দিয়েগো বেন্তো। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Grêmio Anápolis (@gremioanapolis)

এই ঘটনায় দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিলিটারি পুলিশের এই ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যে কাউকে শারিরীকভাবে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।’