নার্সিং শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মিডওয়াইফারি ও নার্সিং শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে সভাপতিত্ব করেন মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসি। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (নার্সিং শিক্ষা) মাঈদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কারিকুলাম) অধ্যাপক রোকসানা আহমেদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন, পরিচালক (অর্থ বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল এবং পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মো. শাখীর আহমেদ চৌধুরী। সেমিনারে বিভিন্ন নার্সিং কলেজ-ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।