সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা সদর ও জনতা বাজারে ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাহারুল আলম আফজাল, দীপ্ত দাস প্রমুখ।

sgnjjubogli

অন্যদিকে বিকেলে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে যুবলীগের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহি উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, রনজিত চৌধুরী রাজন,সদর যুবলীগের সহসভাপতি আজিজুল আলম প্রমুখ।