এবার ফ্যান-ফলোয়ারদের আগাছা বললেন সুশান্ত পাল

ফ্যান-ফলোয়ারদের আগাছা বলে মন্তব্য করেছেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল।

সুশান্ত পালের আলোচিত সেই পোস্টের নিচে নিজেই কমেন্ট লিখেছেন ‘মাত্র ১২ হাজারের মতো ফলোয়ার কমল! আমি মন থেকেই চাই, সংখ্যাটা ১ লক্ষ ছাড়াক। আনফলো করতে থাকুন অনুগ্রহ করে। আগাছা কমুক। আই লাভ ইউ।’ 

sushanta paul-3

কোটা আন্দোলনকারীদের নিয়ে সুশান্ত যখন পোস্ট দেন সে সময় পেজে ফলোয়ার ছিল ১.৮ মিলিয়ন (১৮ লাখ)। 

 
সুশান্ত পালের সেই আলোচিত-সমালোচিত পোস্ট- ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। 

কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল। ছবি: ফেসবুক

আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমাশের চাকর নই।

এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই।

আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।

আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে, আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

sushanta paul-2

এর জবাবে পোস্টের নিচে বিভিন্নজন মন্তব্য করছেন। ফলে তিনি কমেন্টস করার সুযোগও বন্ধ করে দিয়েছেন। তিনি কমেন্টস বক্সে লিখেছেন, ‘বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে দেখলাম খুব ম্যাসিভ আকারে চর্চা শুরু হয়ে গেছে। আমার হাসি পাচ্ছে, কেননা যে-বিষয় নিয়ে কথা হচ্ছে, তার সাথে আমার বিন্দুমাত্রও সংযোগ নেই।

sushanta paul-1

আপনারা কী কারণে এভাবে একজন লোককে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন, আমার কাছে তা অস্পষ্ট। নিশ্চয়ই আপনারা ক্যান্ডিডেট নন, আপনারা কেবলই ফ্যাসাদ সৃষ্টি করার ব্যাপারে আগ্রহী। ভুল তো আপনাদের নয়, আমার। কখনও বিনা পয়সায় বাঙালির উপকার করতে নেই। আপনাদের বোধোদয় হোক।’

কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল। ছবি: ফেসবুক

শুক্রবার (১২ জুলাই) তিনি তার ফেসবুক ওয়ালে এমন পোস্ট করেন। এরপর থেকে ২৬৮টি কমেন্টস করা হয়। ৩১ হাজার রিঅ্যাক্ট পড়ে। এই পোস্টের ফলে এখন পর্যন্ত তার ১২ হাজার ৭শ’র বেশি ফলোয়ার কমেছে। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে। এমন কি মিথ্যা তথ্য দিয়ে ফটো কার্ড বানিয়ে সামাজিকমাধ্যমে ছড়ানো হয়েছে।