ভালাহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

পারিবারিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী কোবাদ (৫০)। এ সময় কোবাদের মেয়ে ও মেয়ের জামাইকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। সোমবার দুপুর ২টার দিকে মধ্য খডকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মন্ডল জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে উপজেলার মধ্য খডকপুর গ্রামের সুলতানের ছেলে কোবাদ নামের এক ব্যক্তি তার স্ত্রী আয়েশাকে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে তার মেয়ে হাবিবা (২৫) ও জামাই সাদিকুলকেও (৩০) কুপিয়ে জখম করে। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কোবাদ পলাতক রয়েছে। 

আরও পড়ুন:  নরসিংদীতে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার

এদিকে কোবাদকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল। তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি