নীতা-মুকেশ আম্বানিকে সবচেয়ে ভাল হোস্ট বললেন কিয়ারা

মুম্বাইয়ে মহাধুমধাম করে সম্পন্ন হলো আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ। বিয়েতে বিশ্বের নামিদামি অতিথিদের সঙ্গে হাজির ছিলেন  ছিলেন বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি। বিয়ের পর কিয়ারা স্যোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

কিয়ারা আদবাণী তার ইনস্টাগ্রামে অনন্ত-রাধিকার সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। 

এসময় অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রিয় অনন্ত ও রাধিকা, তোমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন। তোমাদের দুজনকে আজীবন ভালবাসা, সুখ এবং একসঙ্গে থাকার শুভেচ্ছা জানাই।’

তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ নীতা আন্টি, মুকেশ আঙ্কেল সবচেয়ে ভাল হোস্ট হওয়ার জন্য এবং আমরা সবাই পরিবারের মতো অনুভব করেছি।’ 

বিয়েতে কিয়ারা ঐতিহ্যবাহী গুজরাটি পোশাকে সেজেছিল। তার লেহেঙ্গায় ছিল নানা রঙের ছোঁয়া। 

কানে ছিল ভারী দুল, হাতে বালা। সাজ ছিল একেবারেই ছিমছাম। অন্য দিকে, সিদ্ধার্থের পরনে ছিল রুপোলি শেরওয়ানি।