বিগত ৬ মাস ধরে ইত্তেফাকে কাজ করেন না পারভেজ চোকদার

বিগত ৬ মাস ধরে ইত্তেফাকে কাজ করেন না পারভেজ চোকদার। এর আগে তিনি ইত্তেফাক ডিজিটালে ফ্রিলান্সার হিসেবে যুক্ত ছিলেন।

সময় টিভির অনলাইনে প্রকাশিত একটি সংবাদ দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষের নজরে এসেছে। সেখানে পারভেজ চোকদারকে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ইত্তেফাকের সাংবাদিক ছিলেন না। ৬ মাস আগে ফ্রিলান্সার হিসেবে কাজ করতেন তিনি।

সময় টিভির নিউজে উল্লেখ করা হয়েছে, ‌'রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের নিউজ কাভার করায় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক পারভেজ চোকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।'

সেখানে আরও উল্লেখ করা হয়, 'পারভেজ চোকদার দৈনিক ইত্তেফাকের ডিজিটাল বিভাগের লিড করেসপন্ডেন্ট।' প্রকৃতপক্ষে ইত্তেফাকের ডিজিটাল বিভাগে লিড করেসপন্ডেন্ট হিসেবে তিনি কাজ করেননি। ফ্রিলান্সার হিসেবে কাজ কাজ করতেন।

এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য ইত্তেফাকের পক্ষ থেকে জানানো হয়েছে।