বসিলায় রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানী মোহাম্মদপুর বসিলা ও কামরাঙ্গীরচরের আশপাশে এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে অভিযান পরিচালনা করেছে রাজউকের মোবাইল কোর্ট।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত মোহাম্মদপুরের বসিলা ও কামরাঙ্গীরচরের আশপাশে নির্মাণাধীন অবৈধ ০৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন গ্ৰহন বাধ্যতামূলক। বসিলায় রামচন্দ্রপুর খালের জমি দখল করে রাজউক এর অনুমোদন ব্যতীত ১০(দশ) তলা ভবন নির্মাণ করায় ইতি পূর্বে উত্তর সিটি কর্পোরেশন হতে ভবনটির আংশিক অপসারণ করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায়  ভবন মালিক পুনরায় নির্মাণ কাজ শুরু করার উক্ত ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সতর্কতা মূলক বিজ্ঞপ্তির সাইনবোর্ড ভবনে স্থাপন করা হয়। এছাড়াও আরও ৩ টি  নির্মাণাধীন ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ইমারতের আংশিক অপসারণ করা হয়।

স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানকে স্বাগত জানাই।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান,প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।