কোটা সংস্কারের আন্দোলন

আমাদেরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে: রাফসান দ্য ছোট ভাই

শিক্ষার্থীদের ‘কোটা সংস্কারের আন্দোলন’ সংঘর্ষে রূপ নেয়ায় ফেসবুকে মন্তব্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই।

মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকেলে রাফসান তার ফেসবুকে লেখেন, ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান বলে মনে করা হয়। আমাদেরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে যা প্রথমত কখনই হওয়া উচিত ছিল না।

রাফসান আরও লেখেন, অগ্রহণযোগ্য! এটা এখন বন্ধ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আগে আমরা মানুষ, আল্লাহ সবাইকে হেফাজত করুন।
 
রাফসানের এমন পোস্টে মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ঘুম ভেঙেছে তাহলে। আরেক নেটিজেন লেখেন, দেশের মানবতা এখন কোথায়?

122

উল্লেখ্য, দেশে সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন চলছে। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয় সোমবার (১৫ জুলাই)। ওই দিন দুপুর ২টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।