ড্যারকের সঙ্গে কোনো চুক্তি না, ট্রাম্পের টুইট

আমেরিকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ড্যারকের প্রতি বিরক্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম ড্যারকের সঙ্গে কোন চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। সোমবার নিজের একটি টুইট বার্তায় তিনি এ কথা জানান। খবর বিবিসি'র।

সোমবারের ওই টুইটে ট্রাম্প জানান, মার্কিনীরা রাষ্ট্রদূত কিম ড্যারককে তেমন একটা পছন্দ করেন না। একই সঙ্গে ওই টুইটে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও তার সরকারের বেক্সিট চুক্তির বিষয়ে সমালোচনা করেন। এমনকি ব্রেক্সিট চুক্তি নিয়ে থেরেসা মে'র সরকার 'তালগোল' পাকিয়ে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:  চকরিয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

এর আগে, ওই রাষ্ট্রদূতের নিজ সরকারের কাছে পাঠানো কিছু মেইল ফাঁস হয় যেখানে তিনি ট্রাম্প সরকারকে 'অদক্ষ' এবং 'অকার্যকর' উল্লেখ করেন। এরপরই তার প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে পড়েন ট্রাম্প। এমনকি নিজ দেশের রাষ্ট্রদূতের এইসব মেইল সামনে আসার ঘটনাকে ভালো মতো মেনে নেয়নি থেরেসা মে'র সরকার। মে'র এক মুখপাত্র জানান, তার (কিম ড্যারক) প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। তবে মেইল ফাঁসের ব্যাপারটি অগ্রহণযোগ্য। আমরা এ বিষয়ে হোয়াইট হাউজের সঙ্গে কথা বলেছি।

 

ইত্তেফাক/জেডএইচডি