কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার নিহত হওয়া সব শহীদদের উদ্দেশ্যে গায়েবানা জানাজার পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের শান্ত চত্বরে এই গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা জানাজা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার নিন্দা জানান।
জানাজায় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আজকে আমার ভাইরা নিজের অধিকার আদায়ের আন্দোলনে এসে শহীদ হয়েছেন। যেহেতু আমাদের ন্যায্য দাবির এই আন্দোলনে তারা হামলা চালিয়েছে, কয়েকজন নিহত ও অনেকে হতাহত ও গুলিবিদ্ধ হয়েছে তাই আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো। আমার ভাই- বোনদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।
প্রসঙ্গত, গতকাল কোটা সংস্কার আন্দোলনে হামলায় জগন্নাথের ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং অনেকেই আহত হয়েছে।