প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে: ক্যারি ল্যাম

প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন হংকং-এর শাসক ক্যারি ল্যাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। 

ল্যাম স্বীকার করেন, বিলটি নিয়ে তার সরকারের তৎপরতা পুরোপুরি ব্যর্থ হয়েছে।  

তিনি আরো বলেন, ‘সরকারের আন্তরিকতা বা উদ্বেগ নিয়ে এখনও অনেকের মনে সন্দেহ রয়েছে যে সরকার এই বিল আইন পরিষদে পুনরায় পাশের প্রক্রিয়া চালু করবে কিনা।’ 

‘আমি আবার বলছি, এমন কোন আর পরিকল্পনা নেই, প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে,’ বলেন ল্যাম।  

গত মাসে হংকং সরকার বিতর্কিত একটি প্রত্যর্পণ বিল পাশের উদ্যোগ নিলে বিক্ষোভে নামে অঞ্চলটির সাধারণ মানুষ। তাদের আশঙ্কা এ বিল পাশ হলে হংকংয়ের রাজনীতিতে চীনের প্রভাব বাড়বে। 

আরো পড়ুন: কিম ড্যারকের উপর ‘পূর্ণ আস্থা’ রয়েছে থেরেসা মে’র

তুমুল আন্দোলনের মুখে বিল পাশের কার্যক্রম স্থগিত রাখে কর্তৃপক্ষ। গত ১ জুলাই সরকারবিরোধী আন্দোলনের এক পর্যায়ে রাজপথে অবস্থান নেয় হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর করে এবং ভবনের দেওয়ালে নানারকম স্লোগান লেখেন।

ইত্তেফাক/এসআর