কোটা আন্দোলন

মৃত্যু নিয়ে যা লেখা ছিল নিহত শিক্ষার্থী ফারহানের ফেসবুক বায়োতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) ধানমন্ডির ২৭ এর রাপা প্লাজার পাশের মোড় এই ঘটনা ঘটে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থীর নিহতের ঘটনা নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। 

নিহত শিক্ষার্থী ফারহান ফায়াজের ফেসবুক বায়োতে লেখা ছিল-  ‘One day you'll leave this world behind, So live a life you will remember অর্থাৎ ‘একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তা এমন জীবন যাপন করুন যাতে সবাই মনে রাখে।’ 

XZDVZ

এদিকে নিহত শিক্ষার্থী মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ) কে ভাগ্নে দাবি করে নাজিয়া খান ‘ফারহান’ এর কিছু ছবি ফেসবুকে পোস্ট করে বলেন, ‘ওরা আমার ভাগ্নে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। তার ১৮ বছর বয়সও হয়নি। আমি ফাইয়াজ হত্যার বিচার চাই। 
সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্মেছে। আমি চাই আপনারা সবাই আপনাদের ফুসফুসের ওপর গুলি করুন। আমি তার হত্যার বিচার চাই। সে আমার নিজের সন্তান না হলেও এর থেকে কম ছিল না।’ 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে নিহত শিক্ষার্থীর ফারহান

আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার উত্তরা-আজমপুর এলাকাতেই ঝরেছে ৬ প্রাণ। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি, বাড্ডা, সাভার, মাদারীপুর ও নরসিংদীতে একজন করে মোট ১১ জন মারা গেছেন। এবং আহত হয়েছেন শতাধিক।