বিটিভির সম্প্রচার বন্ধ

রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে আন্দোলনকারীদের দেওয়া আগুন ছড়িয়ে পড়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় এই আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানা গেছে।

বিটিভিতে কর্মরত একাধিক সাংবাদিক জানিয়েছেন, বিটিভির মূল ভবনের নিচতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মূল স্ক্রিনে কালো দাগ দেখা যায়। পরবর্তীতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিটিভির ফেসবুকে পোস্টে জানানো হয়, তাদের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েক ডজন গাড়িতেও আগুন দেওয়া হয়।