শাবিপ্রবি

প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শাবিপ্রবির শিক্ষার্থীরা।

২৬ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া শেষে শাবিপ্রবির একদল শিক্ষার্থী ৯ দফা দাবিতে গণসংযোগ করে। বেলা ৩টার দিকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা দেয়। পরে শ্লোগান দিয়ে মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় গণসংযোগের জন্য ছড়িয়ে পরে।ছবি: ইত্তেফাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শহীদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবির প্রধান ফটকের নাম 'শহীদ রুদ্র তোরণ' ঘোষণা করছি। কাগজের এই লেখা যদি ছিঁড়ে ফেলা হয় আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসবো। রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। ছবি: ইত্তেফাক

উল্লেখ্য, গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুরমা এলাকার খালের পানিতে ডুবে প্রাণ হারান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। তিনি দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের একমাত্র পুত্র।