মোবাইল সংস্থা অ্যাপলের সঙ্গে আপেলকে গুলিয়ে ফেলেছেন পাকিস্তানি উপস্থাপিকা। আর সঙ্গে সঙ্গেই ট্যুইটারে ভাইরাল। লাইভ অনুষ্ঠানেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই সঞ্চালিকা। আলোচ্য বিষয় ছিল পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানের অর্থনৈতিক বিষয় নিয়ে সেখানকার একটি টিভি চ্যানেলে প্যানেল ডিসকাশন চলছিল। সেখানেই হোস্ট প্রশ্ন করছিলেন। উত্তর দেন বিশেষজ্ঞেরা।
এক অর্থনীতিবিদ পাক বাজেট নিয়ে বলতে গিয়ে বলেন, পাকিস্তানের বার্ষিক যে বাজেট হয়, সেই অঙ্ক একা অ্যাপল সংস্থার ব্যবসার অঙ্কের থেকেও কম। কোথাও একটা আর্থিক দৈন্যতা প্রকাশ পায় বিশেষজ্ঞের গলায়। ওই টিভি শোয়ের হোস্ট ছিলেন নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক। তিনি ওই বিশেষজ্ঞের মন্তব্যের পরই বলেন, তিনিও শুনেছেন যে পাকিস্তানে একটা আপেল কিনতে গেলেও অনেক টাকা গুনতে হয়।
ওই সাংবাদিকের কথা শোনার পর অ্যাপল সংস্থা নিয়ে মন্তব্য করা বিশেষজ্ঞ বুঝতে পারেন বিষয়টি বোধগম্যই হয়নি ওই সাংবাদিকের। তাই লাইভ অবস্থাতেই তিনি শুধরে দিয়ে বলেন, এখানে অ্যাপল ফোন নিয়ে আলোচনা হচ্ছে, ফল আপেল নিয়ে নয়।
আরও পড়ুনঃ ফেরাউনের মূর্তি বিক্রি হলো ৬০ লাখ ডলারে, মিশরে ক্ষোভ
তা নিয়ে বইতে থাকে ব্যঙ্গ বিদ্রূপের কমেন্ট। অনেকে বলেন, লাইভে বসেও ওই সাংবাদিক বাড়ির বাজার নিয়ে ভাবছেন। অন্য একজন লেখেন কথায় বলে একটি আপেল প্রত্যেকদিন ডাক্তারদের দূরে রাখে, কিন্তু কেউ বলেনা মনোবিদদেরও দূরে রাখে। এদিকে সোশ্যাল সাইটে এই ছবি ভাইরাল হওয়ার পর কিছুটা অপ্রস্তুত পাকিস্তান সরকারও।
ইত্তেফাক/টিএস