প্যারিস অলিম্পিক 

কিংবদন্তি ফেলপসের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ফ্রেঞ্চ তরুণ

সর্বকালের সফলতম অলিম্পিয়ান যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। তার নামে পাশে রয়েছে ২৩টি অলিম্পিক গোল্ড। এই কিংবদন্তি সাঁতারুর রেকর্ড ভেঙে প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন ফ্রান্সের লিওঁ মারশোঁ।

৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে ফ্রান্সকে সোনা এনে দিয়েছেন এই ফরাসি সাঁতারু। ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশোঁ। আর বেইজিং অলিম্পিকে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। 

এই ইভেন্টে ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।