নরসিংদীর রায়পুরায় ২ সন্তানের জনক এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম নয়ন মিয়া (৩৫)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেড়াতলী গ্রামের হারুন আলীর মেঝো ছেলে।
নিহতের মা আলেকজান বলেন, ‘আমার মেঝো ছেলে নয়ন মিয়া গত রবিবার তার স্ত্রী ও ৪ বছরের সন্তান তুহিনকে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের গৌরিপুর গ্রামে চাচাত শ্যালিকার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে জরুরী কাজ থাকায় পরের দিন নয়ন মিয়া তার স্ত্রী ও ছেলেকে রেখে বাড়ি চলে আসেন। এরপর কাজ সেরে ঐদিনই বিকালে স্ত্রী সন্তানকে আনতে পূনরায় ঐ বাড়ি যান। তারপর সে ফিরে আসে লাশ হয়ে!’
নিহতের স্ত্রী সখিনা বেগম বলেন, ‘ঐদিন বিকালে পার্শ্ববর্তী মেঘনা নদীতে নৌকা দিয়ে নয়ন গোসল করতে যান। এ সময় নৌকা থেকে পানিতে লাফ দিলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ৫/৭ মিনিট পর খানিকটা দূরে তাকে প্রায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’
নিহতের স্বজনদের অভিযোগ, পানিতে ডুবে মৃত্যু হলে ৫/৭ মিনিটে লাশ পানির ওপরে ভেসে উঠার কথা নয়। তার মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে শ্রেণিকক্ষে ছাতা মাথায় পাঠগ্রহণ করছে শিক্ষার্থীরা!
রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির বলেন, নয়নের লাশ মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু