‘প্ল্যান ফর ইউ’র আলোকচিত্র প্রদর্শন

প্ল্যান ফর ইউ ইভেন্টসের উদ্যোগে গত ৭ জুলাই, ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ থ্রু ইউর লেন্স’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সমাপনী এবং পুরস্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজীর আবরার, প্রতিযোগিতার বিচারক মোমেন্টস ফটোগ্রাফির চিফ ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার মেহেদী ইসলাম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক রাফিজ ইমতিয়াজ, বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফ্যাকাল্টি মেম্বার সাব্বির রহমান। দুটি ক্যাটাগরির মধ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন গালিব তাশফিক আবিদ, দ্বিতীয় হয়েছেন ওসমান গণি রাসেল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম হয়েছেন সাদিয়া নওরিন সুস্মি, দ্বিতীয় হয়েছেন রুবাইথ ইসলাম এবং তৃতীয় মুহাইমিনুল ইসলাম। আয়োজনটির আয়োজক প্ল্যান ফর ইউ ইভেন্টসের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীনুল হক, সাব্বির আহমেদ রাসেল, ইমরান অর্ণব, সাবের আকাশের প্রথম স্বকীয় আয়োজন এটি।ী