বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে আজকের কর্মসূচি ‘ঢাকা লং মার্চে’ অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে প্রায় ২০ হাজার ছাত্র-জনতা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। পথিমধ্যে সাভার পৌঁছালে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ২ টা) সংঘর্ষ চলছে।
এর আগে সোমবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনের নামে নাশকতার সঙ্গে জড়িতদের কোনো ভাবেই ঢাকা অভিমুখে যেতে দেওয়া হবে না। রাষ্ট্র ও জনসাধারণের জান-মাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকায় রয়েছে।