এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস হয়ে গেল: সালমান মুক্তাদির

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট করেছেন সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদির পোস্টে বলেছেন, এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস হয়ে গেল।

সালমান মুক্তাদির শুরু থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে আসছিলেন।