কাশিমপুর কারাগার থেকে পালালো ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয় ৬ বন্দী।

বুধবার (৭ আগস্ট) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছেন। এ সময় গুলিতে ছয়জন নিহত হন। 

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।