বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রোমান, সাধারণ সম্পাদক সালাম

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আতাউর রহমান রোমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হোসেন খান সালাম। 

বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জুয়েল তালুকদারের সঞ্চালনায় এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিতিদের সম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্তের আতাউর রহমান রোমানকে সভাপতি এবং আজকালের কণ্ঠের ইমরান হোসেন খান সালামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন সভার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. গোলাম মোস্তফা। 

এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাওছার ক্ষৌণিশ, দৈনিক দক্ষিণবঙ্গের সম্পাদক সাইদুর রহমান সাঈদ, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি দানিসুর রহমান লিমন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জিয়াউল হক আকন, দৈনিক বরিশাল প্রতিদিনের প্রতিনিধি জাকির জমাদ্দার, মাইটিভির প্রতিনিধি মিজানুর রহমান, বাংলা টেলিভিশনের এসএম পলাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি শামিম আহমেদ, মোহনা টেলিভিশনের শাখাওয়াত হোসেন,  দৈনিক নয়া শতাব্দির মাসুদ সিকদার, ভোরের কাগজের প্রতিনিধি মোহসীন মোল্লাসহ অনেকে।