বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিবগঞ্জের মেধাবী শিক্ষার্থী মো. ওমর ফারুকের চিকিৎসার খোঁজ নিচ্ছে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি। ফারুকের চিকিৎসার জন্য সমিতির পক্ষ হতে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আহত ফারুক বর্তমানে ঢাকার শ্যামলীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের মো. আব্দুল বাসেদের পু্ত্র। ওমর ফারুক বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার সাতমাথায় পুলিশের রাবার বুলেটের আঘাতে তার দুই চোখ অন্ধপ্রায়।
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতির সভাপতি জনাব ড. কাজী মো: ইমদাদুল হক,সাধারণ সম্পাদক জনাব মো: হাসেমুজ্জামান,সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল(অব:) মো: নাসিমুল গনি ববি, কৃষি বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, দপ্তর সম্পাদক জনাব মো: আবু বক্কর সিদ্দিক ও প্রচার সম্পাদক জনাব মো: আব্দুল আলিমসহ আরো অনেকে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জনাব মো: নাসিমুল গনি ববি বৈষম্যবিরোধী আন্দোলনে শিবগঞ্জ উপজেলার যারা আহত-নিহতদের তালিকা তৈরির জন্য আহ্বান জানান।