আমি মৃত্যুকে বিক্রি করি না: জন আব্রাহাম

বলিউড তারকা জন আব্রাহাম মডেলিং থেকে অভিনয়ে আসেন। অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর ২০০৩ সালে ‘জিসম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় এ অভিনেতার। সম্প্রতি এক পডকাস্টে এসে বলিউড সুপারস্টারদের একহাত নিলেন জন আব্রাহাম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত অভিনেতাদের ইঙ্গিত করে জন আব্রাহাম বলেন, আমি যদি সততার সঙ্গে বাঁচি, আমি যা বলে থাকি আমি তাই করি তবেই আমি আদর্শ মডেল। 

কিন্তু আমার ভুয়া দিক তুলে ধরে মানুষের মনে বিশ্বাসের জন্ম দেওয়া, আর ব্যক্তিজীবনে অন্য মানুষ হয়ে থাকা, তাহলে সেটা নজরে আসবেই।

তিনি আরও বলেন, যারা ফিটনেস নিয়ে কথা বলেন, তারাই পান মশলাকে প্রমোট করেন। আমি আমার প্রতিটা অভিনেতা বন্ধুকে ভালবাসি, আমি কাউকে অসম্মান করি না। 

আমি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই আমি আমার কথা বলছি। কিন্তু আমি মৃত্যুকে বিক্রি করি না। কারণ, এটা আদর্শের বিষয়। আপনারা জানেন পান মশলার বার্ষিক আয় ৪৫০০০ কোটি টাকা? তার মানে সরকারও এটাকে সমর্থন করে। তাই এটা বেআইনি নয়। আপনার মৃত্যু বিক্রি করছেন। এটা নিয়ে বাঁচবেন কীভাবে?

জনকে আগামীতে দেখা যাবে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘তারিক অ্যান্ড তেহরান’-এ, যেগুলো সবগুলোই তার হোম ব্যানার ‘জেএ এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে জনের অ্যাকশন-থ্রিলার ‘বেদা’।