ডুফা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৫-৯৬ (ডুফা) এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেজ অনুষদের ড. হাবিবুল্লাহ মিলানয়তনে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হলো ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা)। বর্তমানে ডুফার সভাপতি একেএম এনায়েত হোসেন পল্লব, সেক্রেটারি ড. সাঈদ নেয়ামুল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে লাল টি-শার্ট পরিহিত সাবেক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এর আগে ডুফা’র প্রথম মেগা পুনর্মিলনী ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এমআই