শুরু হচ্ছে ‘ফিল্ম ফিয়েস্তা’

‘ফিল্ম ফিয়েস্তা’ নামে যৌথভাবে একটি শর্ট ফিল্ম স্ক্রিনিং এর আয়োজন করছে অক্ষর প্রোডাকশনস এবং অ্যাটেনশন নেটওয়ার্ক। আগামী ২৮ আগস্ট ঢাকা ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ‘ফিল্ম ফিয়েস্তা’ তে আপনার প্রযোজিত শর্ট ফিল্ম প্রদর্শনের জন্য জমা দেওয়ার সুযোগ আগামী ১৭ আগস্ট, ২০২৪ পর্যন্ত। 

এবারের প্রদর্শনীর বিষয় ‘ডার্ক’। ফিল্ম ফিয়েস্তা নতুন ও চলচ্চিত্রপ্রেমী নির্মাতাদের কাজ প্রদর্শনের জন্য বিভিন্ন ধরণের নির্বাচিত ৪ টি কাজ প্রদর্শিত হবে। এই ইভেন্টে একটি আলোচনা পর্ব অন্তর্ভুক্ত থাকবে, যেখানে আপনি সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া ও পাবেন। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইভেন্টটি আপনাকে অন্যান্য চলচ্চিত্র নির্মাতা, শিল্প পেশাদার, সম্ভাব্য সহযোগী এবং অবশ্যই দর্শকদের সাথে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে। 
 
আপনার ফিল্ম টি জমা দেওয়ার জন্য নিম্নোক্ত লিংকের ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে
ফর্ম: 
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0Ci0ndj5j30jP5LMkmEEzfn36b2RYXKgwMieBPLeO6pj9OQ/viewform

Attention network post: https://m.facebook.com/story.php?id=61555883380619&story_fbid=122173366070196112

অক্ষর প্রোডাকশনস এবং অ্যাটেনশন নেটওয়ার্কের লক্ষ্য, ‘ফিল্ম ফিয়েস্তা’র মাধ্যমে চলচ্চিত্র শিল্পে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা। এই ফেস্টিভ্যালে প্রান্তিক জনগোষ্ঠির গল্পগুলোকে প্রাধান্য দেওয়া হবে।