শ্বশুর বাড়ির বাথরুম থেকে জামাইয়ের লাশ উদ্বার

ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে শ্বশুর বাড়ির বাথরুম থেকে রমজান সরকার (২২) নামে যুবকের  লাশ  উদ্ধার  করেছে পুলিশ।

 

 মঙ্গলবার ‍উপজেলার গিলামুড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামুড়া গ্রামের মিয়া চানের ছেলে।

 

রমজানের বড় ভাই মিজানুর রহমান জানান, একই গ্রামের রহমান মিয়ার বড় মেয়ে তানিয়া জান্নাতের সঙ্গে প্রায় দেড় বছর আগে রমজানের বিয়ে হয় । বিয়ের পরে জান্নাত পড়ালেখা চালিয়ে যেতে  চাইলে রমজান তাতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগরা হতো। মঙ্গলবার আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে নিয়ে  রমজানের শ্বশুর বাড়ির বাথরুম  থেকে তার লাশ উদ্বার করা হয়েছে।  ধারনা করা হচ্ছে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে বাথরুমে ফেলে রেখেছে।

আরো পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে জনবল বাড়ানো হবে: আইজিপি

এ ব্যপারে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি