রাজধানীর মহাখালী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগের দিন শুক্রবার (১৬ আগস্ট) এই সচিবের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।