হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

সরকার পতনের আত্নগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক। যার কারণে স্থবির হয়ে পড়েছে সেখানকার কার্যক্রম। স্থবির হয়ে যাওয়া বিসিবি কার্যালয় যেন জেগে উঠেছে। কারণ আজ (সোমবার) বিসিবি পরিদর্শনে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। এর মধ্যেই হঠাৎ বিসিবিতে দেখা গেল তামিম ইকবালকে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। 

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন তামিম।