জাতীয় জুটমিল খুলে দেওয়ার দাবীতে সমাবেশ 

‘দুনিয়ার মজদুর এক হও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় জুটমিলসহ ৫টি বন্ধ মিলের শ্রমিক কর্মচারীদের মুজরী কমিশনের এরিয়া বিলসহ সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ ও ফ্যাসিট হাসিনা কর্তৃক একযোগে বন্ধকৃত ২৫টি পাটকল ও ৬টি চিনিকল অবিলম্বে চালু করা, শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করাসহ সকল খুন, গুম ও লুটপাটের বিচারের দাবীতে সমাবেশ করেছে স্থানীয় শ্রমিকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান প্রাঙ্গণে জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জের আয়োজনে জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের সমন্বয়ক প্রবীণ শ্রমিক নেতা-শহিদুল ইসলামের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর গণনাট্য দলের সভাপতি আব্দুল মালেক।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ উপদেষ্টা, সিরাজগঞ্জের শ্রমিক গণ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জাতীয় মুক্তি কাউন্সিলের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক-কমরেড বরকতুল্লাহ।

এসময়ে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক কমরেড নব কুমার কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর গণনাট্য দলের সহ-সভাপতি আব্দুল আলীম, এছাড়া বক্তব্য রাখেন জাতীয় জুটমিলের নিপীড়িত শ্রমিক কর্মচারীবৃন্দ।