দূর থেকেও মানবিক কাজ করে যাচ্ছেন ফারদিন

জনপ্রিয় সংগীত শিল্পী মাসুম বিল্লাল ফারদিন। গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। পাশাপাশি কাজ করছেন সিনেমা ও নাটকে। গান অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও তার পাশাপাশি সময় দিচ্ছেন সামাজিক বিভিন্ন সংগঠনে। বাংলাদেশ পর্যটনের অতিরিক্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় বন্যা হচ্ছে সেখানেই নিজের অর্থায়নে সহায়তা করছেন এই শিল্পী। শুকনো খাবার, খাবার পানি, সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তাদের দিয়েছেন ইতিমধ্যেই। বন্যা কবলিত এলাকায় তার ত্রাণ পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ও পৌঁছে দিয়েছেন ত্রাণ।

তিনি বলেন, সবার উচিৎ সাধ্যমত সহযোগিতা করা। আমার বাবার অনুপ্ররেণায় আমি মানুষের সেবা করি। সবসময় মানুষের পাশে থাকতে চাই। সবার উচিৎ বন্যার্তদের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, তার অভিনীত তামিল চলচ্চিত্র ‘সুলতান’ ওটিটিতে খুব শিগগিরই মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়াও তিনি আরও জানান, বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ এবং চলচ্চিত্রে গানের কাজ করছেন।