শীতের শুরুতেই, প্রতিবার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রির্সোটের রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে শুরু হয়ে যায় মজাদার গ্রিল ও ফ্রাই খাবারের উত্সব। বিগত কয়েক বছর ধরেই ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্টে বার-বি-কিউ বুফে ডিনারের আয়োজন করা হয়ে থাকে। যা হোটেলের অতিথিদের কাছে খুবই জনপ্রিয়।
আর তাই এবারের বার বি কিউ বুফে ডিনারের স্বাদ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এ-লা-কার্ট মেন্যুতে যোগ করা হয়েছে বেশ কিছু স্পেশাল সি ফুড আইটেম এবং সাথে মিনি বুফে ডিনার উপভোগ করার সুযোগও। এবারের সার্ফ অ্যান্ড টার্ফ আয়োজনে, অতিথিরা বেছে নিতে পারবেন ক্যাচ-অব-দ্য-ডে থেকে যেকোনো সি ফুড আইটেম অথবা প্রিমিয়াম কাট করে রাখা কাবাব। আর এই আয়োজনটি উপভোগ করার জন্য এ-লা-কাট মেন্যু থেকে বেছে নেওয়া খাবারের মূল্য শুরু হয়েছে জনপ্রতি মাত্র ১৪৯০++ টাকা থেকে। আর এই পরিবেশটাকে আরও একটু সুন্দর করে তুলতে রয়েছে লাইভ মিউজিকাল পারফর্ম্যান্সের আয়োজনও প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার, সন্ধ্যে ৬ থেকে রাত ১১টার সার্ফ অ্যান্ড টার্ফ বুফে ডিনারের আয়োজন চলবে ১৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।