নিকলীতে অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলীতে অপহরণ চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। 

গত রাত সাড়ে ৯টার দিকে দুর্জয় মিয়া নামে একজনকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে (১০জুলাই) দুর্জয় ও সুলতান নামে দুইজনের বিরুদ্ধে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। 

নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে আটক করা হয়েছে। পলাতক আসামি সুলতান মিয়াকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

ইত্তেফাক/এমআই