শিবগঞ্জে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিবগঞ্জে র‌্যাবের হাতে প্রায় ১হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইফনিয়নাধীন বড় হাদিনগর গ্রামের  আব্দুল ওহাবের ছেলে তরিকুল ইসলাম(৫০)।

র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে  র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি দল হাদিনগর গ্রামের তরিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯শ ৮৫পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে।

আরও পড়ুন: নিকলীতে অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটককৃত তরিকুলকে থানা পুলিশের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ  জেলা কারাগারে  পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু