চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছে ডাচ্ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ, কল সেন্টার, অধস্তন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে কর্পোরেট অফিসের সামনে তারা বিক্ষোভ করে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ ছাড়া ব্যাংকের কর্পোরেট অফিস (নাবিস্কো) শাটডাউন করা হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানান, দুঃখজনক হলেও সত্য, আমাদের এই চাকরি দীর্ঘ সময় পার হওয়ার পরেও চাকরি স্থায়ীকরণের অনিশ্চিত হয়ে পড়েছে। এবং অনির্দিষ্ট অবস্থায় আছে। তা ছাড়া লজ্জাজনক হলেও সত্যি একজন পেস্ট গেট কর্মীকে মাত্র ৪ হাজার টাকা বেসিক বেতন প্রদান করা হয়। বেতন ভাতা ও অন্যান্য বিষয়ে আমাদের সঙ্গে বৈষ্যেমূলক এবং বিধাতাসুলভ আচরণ করা হয়। এই বিপুল সংখ্যক কর্মী বছরের পর বছর চরমভাবে অবহেলিত হয়ে আসছে এবং অনিশ্চিতার ভেতরে দাঁড়িয়ে চাকরি করছে। অনেকেই তাদের পরিবার পরিজনের কাছে এই দুর্দশার কথা লজ্জায় বলতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছে।
আন্দোলনকারীদের দাবি
সকল তৃতীয় পক্ষের অধীনে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ডাচবাংলা ব্যাংকের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করতে হবে। তৃতীয় পক্ষের অধীনে কোনো কর্মকর্তাকে রাখা যাবে না।
মানবসম্পদ বিভাগে সংযুক্ত করার পর বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকলকে একটি নিদিষ্ট বেতন ধার্য করতে হবে। নিদিষ্ট বেতনের পর কাজের লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে প্রণোদনা দিতে হবে।
যারা ইতিমধ্যে একবছরের বেশি সময় ধরে কর্মরত আছেন তাদেরকে স্থানীকরণ করে ‘এ্যাসিটেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ দিতে হবে।