শ্যামলেন্দু পাল
নেত্রকোনা প্রতিনিধি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম ও জাতীয় কবি নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক যতীন সরকার। অন্যান্যের মাঝে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এ এ কে এম আশরাফুল আলম ও অধ্যাপক বিধান মিত্র। পরে রবীন্দ্র ও নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন নাফিসা, আলমগীর, প্রমা, মৌসুমী শেখ, কাশফিয়া, রাফসান, ঈষিকা, অথৈ, রতন সরকার, প্রথমা সাহা, কথা, সোহেল, অসিত ঘোষ ও স্বপন সরকার। যন্ত্রসংগীতে ছিলেন লিটন ধর গুপ্ত ও শ্রীবাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিন্ময় তালুকদার। এছাড়া এদিন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।