পাবনায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

পাবনার সাঁথিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

ছবি: ইত্তেফাক

জানা যায়, পাটগাড়ীতে নগরবাড়িমুখি একটি ট্রাকের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজির ভিতরে থাকা বাবলু সাহা (৬৫) ঘটনাস্থলেই মারা যায়।  সিএনজির অন্য ৫ যাত্রী গুরুতর আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাবুল সাহা সাঁথিয়া পৌরসভার মৃত জতিন্দ্রনাথ সাহার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

মাধপুর পুলিশ ফাঁড়ীর ওসি জয়নাল আবেদীন সরদার জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ ও আহতদের উদ্ধার করি। লাশ হস্তান্তরের জন্য মাধপুর পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।