জামালপুরে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলা লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আছান আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফেরার সময় রায়েরচর মোল্লাপাড়া এলাকায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার রাতেই তার মৃত্যু হয়।

জানা গেছে, আছান আলী লক্ষীরচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল।
 
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।