বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এর সংসারে আসছে নতুন সদস্য। সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। এ বার প্রকাশ্যে এল, ঠিক কবে আসছে সেই শুভদিনটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা-রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। সেখানেই তারা আভাস দিয়েছিলেন সেপ্টেম্বরে কোলে আসবে তাদের প্রথম সন্তান।
সম্প্রতি জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা জন্ম দিতে চলেছেন তার সন্তান তবে সন্তানের জন্ম তারিখে রয়েছে একটি চমক। ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন।
দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলে জানা গিয়েছে।
যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা-রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।
বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন অভিনেত্রী।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। অন্তঃসত্ত্বা থাকাকালীন এ সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। কল্কিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে তাকে। দীপাবলিতে দীপিকার ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।
এদিকে সন্তান আসার আগেই নতুন বাড়িতে গিয়ে উঠতে চলেছেন দীপিকা ও রণবীর। বান্দ্রাতে ১০০ কোটি টাকা দিয়ে এই নতুন বাসস্থান কিনেছেন তারা। ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং থেকে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম।
এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো তে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা-রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।