গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকায় জাসদ নেতা আসম রবের মালিকানাধিন পাখির স্বর্গ নামের এক রিসোর্ট থেকে ৯ বছর বয়সী লবণাক্ত পানির এক কুমির উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, পাখির স্বর্গ রিসোর্টে কুমিরটি নিয়ম-নীতি বহির্ভূতভাবে লালন পালন করা হচ্ছিল এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। দুপুরে কুমিরটি উদ্ধার করার পর বিকালে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি সল্ট ওয়াটার প্রজাতির মাদি কুমির। যার বয়স ৮ থেকে ৯ বছর। কুমিরটি উদ্ধার কালে মালিক পক্ষের কেউ ছিলেন না।