রামগঞ্জে বন্যার্তদের পাশে এসএইচটিসি ফাউন্ডেশন, যুবফোরাম ও প্রবাসীরা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এসএইচটিসি ফাউন্ডেশনসহ কয়েকটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ৯শত ৫০জন বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী ভোলাকোট ইউনিয়নের পূর্ব আথাকরা, পশ্চিম আথাকরা, চন্ডিনগর, শ্রীধরপুর, দেবনাগর, শ্রীনারায়নপুর, পুর্ব দেহলা, পশ্চিম দেহলাসহ ৯ টি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে সংগঠনের স্বেচ্ছাসেবকদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওই ত্রানসামগ্রী বিতরন করা হয়। 

সংগঠনগুলির মধ্যে এসএইচটিসি ফাউন্ডেশন, আইডিয়াল স্টূডেন্টস এসোসিয়েশন, পঁচা মার্কেট টাইগার ক্লাব, দেহলা দিশারী স্পোটিং ক্লাব, আথাকরা স্পোটিং ক্লাব, স্টুডেন্টস ডেভোলাপমেন্ট অ্যাসোসিয়েশন ও প্রবাসীদের অর্থায়নে য়ৌথভাবে উদ্যোগ নেন।